• About
  • Advertise
  • Careers
  • Contact
Tuesday, August 11, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home নিউজ ডেস্ক

টাঙ্গাইলে সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা।

by আজবেলা
August 11, 2026
in নিউজ ডেস্ক
0
টাঙ্গাইলে সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা।
10
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter
আব্দুল্লাহ আল মামুন পিন্টু, টাঙ্গাইলঃ

টাঙ্গাইলে সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে কার্যকর রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠা এবং সমন্বয় জোরদারের লক্ষ্যে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর উদ্যোগে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শহরের এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক মো. সেলিম মিঞা।

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) টাঙ্গাইল ইউনিটের সমন্বয়কারী অ্যাডভোকেট খন্দকার আমিনা রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন টাঙ্গাইল সদর থানার পুলিশ পরিদর্শক ভিক্টর ব্যানার্জি, মানব প্রগতি সংঘের নির্বাহী পরিচালক মাহমুদা শেলী, সেতু টাঙ্গাইলের কর্মকর্তা পঙ্কজ সরকার পিনু, মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাংবাদিক মো. রাশেদ খান মেনন (রাসেল), নাগরিক অধিকার সুরক্ষা কমিটি টাঙ্গাইলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ রাজ্য, এনজিও ফোরামের আঞ্চলিক কর্মকর্তা শামীম আল মামুন, আইনজীবী ফারজানা ইয়াসমিন, ব্র্যাকের প্রতিনিধি শাহিনা আক্তারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচার এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো সেবাপ্রার্থী একটি প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় সেবা না পেলে যাতে সহজেই সংশ্লিষ্ট অন্য প্রতিষ্ঠানের কাছে যেতে পারেন, সে জন্য একটি সুসংগঠিত ও কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান নিজ নিজ অবস্থান থেকে সেবা প্রদান করলেও অনেক ক্ষেত্রে সেবাপ্রত্যাশীরা সঠিক প্রতিষ্ঠান বা প্রয়োজনীয় সেবা সম্পর্কে তথ্যের অভাবে কাঙ্ক্ষিত সহায়তা থেকে বঞ্চিত হন। এ সমস্যা দূর করতে পারস্পরিক যোগাযোগ, তথ্য আদান-প্রদান এবং দায়িত্বশীল রেফারেল ব্যবস্থার বিকল্প নেই।

নেটওয়ার্কিং সভায় জেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় সভা আয়োজন, সেবার তথ্য বিনিময় এবং প্রয়োজন অনুযায়ী সেবাগ্রহীতাদের যথাযথ প্রতিষ্ঠানে রেফার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের জন্য ন্যায়বিচার ও প্রয়োজনীয় সেবা পাওয়ার পথ সহজ হবে।

সভায় ব্লাস্টের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও জেলা ওসিসি, সমাজসেবা কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, ব্র্যাকসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আজবেলা

আজবেলা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

ভেড়ামারায় নদী ভাঙন রক্ষায় অবরোধ! উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু’র হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার।

ভেড়ামারায় নদী ভাঙন রক্ষায় অবরোধ! উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু’র হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার।

2 years ago
ভূঞাপুরে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে বিশেষ দোয়া অনুষ্ঠিত।

ভূঞাপুরে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে বিশেষ দোয়া অনুষ্ঠিত।

1 year ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Premium SEO Backlinks
    Premium SEO Backlinks