• About
  • Advertise
  • Careers
  • Contact
Wednesday, August 5, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home নিউজ ডেস্ক

জুলাই অভ্যুত্থান দিবসে টাঙ্গাইলে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল।

by আজবেলা
August 5, 2026
in নিউজ ডেস্ক
0
জুলাই অভ্যুত্থান দিবসে টাঙ্গাইলে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল।
5
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ

জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর আমির আহসান হাবীব মাসুদ।

সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারি হুমায়ুন কবির, এনসিপির জেলা সভাপতি কামরুজ্জামান শাওন, জেলা সেক্রেটারি মাসুদুর রহমান রাসেল, জামায়াতের সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল, অধ্যাপক শফিকুল ইসলাম খান, ডা. একেএম আব্দুল হামিদ, অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, অধ্যাপক ইকবাল হোসাইন বাদল এবং ইসলামী ছাত্রশিবির টাঙ্গাইল জেলা সভাপতি আব্দুল আলিমসহ অন্যরা।

সভাপতির বক্তব্যে আহসান হাবীব মাসুদ বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনা জনগণের মধ্যে বিদ্যমান রয়েছে এবং জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে সব ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিত করা, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং দেশের বিভিন্ন সমসাময়িক রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে সরকারের প্রতি বিভিন্ন দাবি তুলে ধরেন।

এ সময় অন্য বক্তারা বলেন, জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। পাশাপাশি গণঅভ্যুত্থানে আহতদের দীর্ঘমেয়াদি চিকিৎসা, কর্মসংস্থান এবং শহীদ পরিবারের পুনর্বাসনের দাবি জানান তারা।

সমাবেশ শেষে শহীদ মিনার থেকে একটি গণমিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এতে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশ নেন।

আজবেলা

আজবেলা

Next Post
বগুড়ার শেরপুরে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ।

বগুড়ার শেরপুরে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

জামালপুরের মাদারগঞ্জে গ্রেফতার আতংকে ঘর ছাড়া আওয়ামী লীগের হাজারো   নেতাকর্মী ও সমর্থকরা।

জামালপুরের মাদারগঞ্জে গ্রেফতার আতংকে ঘর ছাড়া আওয়ামী লীগের হাজারো   নেতাকর্মী ও সমর্থকরা।

2 years ago
রাজশাহী রেঞ্জের সাজ্জাদ হোসেন আবারো শ্রেষ্ঠ ওসি ।

রাজশাহী রেঞ্জের সাজ্জাদ হোসেন আবারো শ্রেষ্ঠ ওসি ।

2 years ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Premium SEO Backlinks
    Premium SEO Backlinks