• About
  • Advertise
  • Careers
  • Contact
Saturday, July 11, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home নিউজ ডেস্ক

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ।

by আজবেলা
July 11, 2026
in নিউজ ডেস্ক
0
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ।
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ

টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং অবকাঠামোগত সমস্যার দ্রুত সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি। তিনি বলেন, জনগণের আস্থা অর্জনে হাসপাতালকে পরিচ্ছন্ন, কার্যকর ও হয়রানিমুক্ত সেবাকেন্দ্রে পরিণত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

শনিবার (১১ জুলাই) টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি, ওষুধ সরবরাহ, চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা, জরুরি বিভাগের সেবার মান, পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার। সরকার জেলা হাসপাতালগুলোকে আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপ দিতে কাজ করছে। চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সম্মিলিত প্রচেষ্টায় কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব।

তিনি বলেন, চিকিৎসক ও জনবল সংকট, টেকনিশিয়ানের অভাব, চিকিৎসা যন্ত্রপাতির সীমাবদ্ধতা এবং লিফটসহ অবকাঠামোগত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফকির মাহবুব আনাম আরও বলেন, জরুরি বিভাগে দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা, রোগীদের সঙ্গে মানবিক আচরণ করা এবং হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না। রোগীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।

সভায় সহ-সভাপতির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি বলেন, টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল জেলার পাশাপাশি আশপাশের কয়েকটি জেলার মানুষেরও অন্যতম ভরসার চিকিৎসাকেন্দ্র। তাই চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আরও আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সেবা নিশ্চিত করতে হবে। জনগণের জন্য হয়রানিমুক্ত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

সভা শেষে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমানের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, ড্যাবের স্থানীয় নেতৃবৃন্দ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, হাসপাতাল কর্তৃপক্ষ এবং জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আজবেলা

আজবেলা

Next Post
নাগরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।

নাগরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

বাগেরহাটের ফকিরহাটে দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে ১৫টি মহিষের মৃত্যু।

বাগেরহাটের ফকিরহাটে দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে ১৫টি মহিষের মৃত্যু।

2 years ago
বগুড়া দুপচাঁচিয়ার চামরুল ইউনিয়নে ভিডব্লিউডি কাডধারীদের মাঝে চাল বিতরণ

বগুড়া দুপচাঁচিয়ার চামরুল ইউনিয়নে ভিডব্লিউডি কাডধারীদের মাঝে চাল বিতরণ

2 years ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Premium SEO Backlinks
    Premium SEO Backlinks