• About
  • Advertise
  • Careers
  • Contact
Thursday, June 4, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home নিউজ ডেস্ক

বেড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ মাদক ব্যবসায়ী ও সেবীর কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা।

by আজবেলা
June 4, 2026
in নিউজ ডেস্ক
0
বেড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ মাদক ব্যবসায়ী ও সেবীর কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা।
3
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter
আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:

পাবনার বেড়া উপজেলায় মাদক নির্মূলের লক্ষ্যে এক বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) ভোর থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলার কৈটোলা ও মৈত্রবাঁধা এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে মাদক সেবন ও বিক্রির দায়ে ৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) লাবীব আব্দুল্লাহ এবং বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার সরকার।

মোঃ স্বপন সরদার ওরফে ‘গাঞ্জা স্বপন’: মৈত্রবাঁধা এলাকার এই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আড়াই ঘণ্টার এক দুঃসাহসিক অভিযানে বাড়ির পাশের বাঁশবাগান থেকে আটক করা হয়। এ সময় ঝোপঝাড় থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ৩টি ওয়েট মেশিন, গাঁজা প্যাকিংয়ের পলিথিন, মোমবাতি, লাইটার ও কিছু গাঁজা জব্দ করা হয়। অপরাধ স্বীকার করায় আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ৩ মাসের অতিরিক্ত কারাদণ্ড দেওয়া হয়।

শামীম হোসেন: কৈটোলা এলাকা থেকে ভ্যানের সাহায্যে মাদক বিক্রির অপরাধে নতুন ভারেংগা গ্রামের এই ভ্যানচালককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আবদুল কাদের: একই এলাকায় মাদক সেবন করে অসংলগ্ন আচরণ ও শান্তিশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে বাটিয়াখড়া গ্রামের এই যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় বেড়া মডেল থানার একটি চৌকস পুলিশ টিম এই অভিযানে অংশ নেয়। কৈটোলা এলাকায় পুলিশের পক্ষে প্রসিকিউশন দাখিল করেন এসআই আলী আজম। অন্যদিকে, মৈত্রবাঁধা এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী স্বপনকে সশরীরে আটকে বিশেষ ভূমিকা পালন করেন এএসআই শাহ আলম ও এএসআই সোহেল রানা। জব্দকৃত মালামাল উক্ত মামলার প্রসিকিউশন দাখিলকারি এসআই নাসির উদ্দিনের জিম্মায় রাখা হয়েছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান জানান, জনস্বার্থে এবং এলাকাকে পুরোপুরি মাদকমুক্ত করতে আগামীতেও এই ধরণের কঠোর মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের সাথে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

আজবেলা

আজবেলা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

বেড়ায় হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬, কর্মসূচির উদ্বোধন।

বেড়ায় হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬, কর্মসূচির উদ্বোধন।

2 months ago
জামালপুরের মাদারগঞ্জে চরপাকেরদহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী।

জামালপুরের মাদারগঞ্জে চরপাকেরদহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী।

10 months ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Premium SEO Backlinks
    Premium SEO Backlinks