
ভালুকা উপজেলা প্রতিনিধি
শহীদ রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ৩ নং ভরাডোবা ইউনিয়নে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চু। তাছাড়াও উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দরা ও ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ ও দেশপ্রেম থেকে অনুপ্রাণিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
বক্তারা বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। দেশের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন ও অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




