• About
  • Advertise
  • Careers
  • Contact
Saturday, June 13, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home নিউজ ডেস্ক

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভারতে আত্মহত্যা করলেন মেধাবী শিক্ষার্থী মাদারগঞ্জের সন্তান সাগর।

by আজবেলা
May 25, 2026
in নিউজ ডেস্ক
0
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভারতে আত্মহত্যা করলেন মেধাবী শিক্ষার্থী মাদারগঞ্জের সন্তান সাগর।
2
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর

ভারতের রাজধানী দিল্লিতে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দেওয়ার পর এক বাংলাদেশি শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় জামালপুরের মাদারগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিক্ষার্থীর নাম মোস্তাক আহমেদ সাগর (২৫)। তিনি মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ঘুঘুমারি বাজার এলাকার বাসিন্দা ও পল্লি চিকিৎসক মোশারফ হোসেন মিন্টুর ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, গত তিন বছর ধরে ভারতের দিল্লির ফরিদাবাদ এলাকায় অবস্থিত মানব রচনা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড স্টাডিজে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করছিলেন সাগর। শনিবার (২৩ মে) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে একটি আবেগঘন স্ট্যাটাস পোস্ট করার কিছু সময় পর তিনি আত্মহত্যা করেন বলে জানা যায়।

তার বাবা মোশারফ হোসেন মিন্টু বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে ছেলের দেওয়া ফেসবুক পোস্ট দেখতে পান স্বজনরা। পরে ভারত থেকে তার মৃত্যুর সংবাদ আসে। খবরটি পৌঁছানোর পর থেকেই পরিবারে শোকের মাতম শুরু হয়।

ফেসবুক পোস্টে সাগর মা-বাবার কাছে ক্ষমা প্রার্থনা করে লেখেন, জীবনের সঙ্গে দীর্ঘদিন যুদ্ধ করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। দেশে ফিরে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে না পারার আক্ষেপও প্রকাশ করেন তিনি। পাশাপাশি নিজের কাছের মানুষদের কাছে দোয়া চান এবং ভুলত্রুটি ক্ষমা করে দেওয়ার আহ্বান জানান।

স্ট্যাটাসের আরেক অংশে তিনি ব্যক্তিগত হতাশা ও অপূর্ণ ভালোবাসার কথাও উল্লেখ করেন। কাউকে দোষারোপ না করার অনুরোধ জানিয়ে তিনি লেখেন, তার সিদ্ধান্তের জন্য যেন অন্য কাউকে দায়ী করা না হয়। মৃত্যুর পর পোস্টমর্টেম না করা এবং ঝামেলাহীনভাবে দাফনের কথাও উল্লেখ করেন ওই পোস্টে।

সাগরের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের আবহ। বন্ধু-বান্ধব, সহপাঠী ও স্থানীয়রা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন। অনেকেই তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

পরিবার ও স্বজনরা দ্রুত সময়ের মধ্যে সাগরের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

নিহত সাগরের মা সুফিয়া বেগম জানান শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে সাগরের সাথে কথা হয় বাবা তুমি কি করো উত্তরে বলে শুয়ে আছি ‘ তুমি শুয়ে আছো গোসল করবা না’খাবা না। পরীক্ষার সামনে পড়াশোনা করার লাগবো না। পরীক্ষা দেরি আছে ২৬ তারিখে।

বাবা তোমাকে যে চল্লিশ হাজার টাকা দিলাম কলেজে দিছো, নিজে কিছু খরচ রাখছো হিসাব বা কলেজের মেমো তো দিলানা হোয়াটসঅ্যাপে ঠিক আছে দিমুনি এখন ফোন রাখো বলেই লাইন কেটে দেয় সাগর। পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ছিল আমার ছেলের।

স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক জানান মোস্তাক যে ভার্সিটিতে পড়তো ঐ ভার্সিটি কর্তৃপক্ষের পক্ষে এক মহিলা ফোন দিয়ে বললেন মোস্তাক আহমেদ সাগর মারা গেছে। এলাকাবাসী ও পরিবারের পক্ষ থেকে তার মরদেহ টি সরকারের মাধ্যমে ফেরত চাই। জানতে পারছি দিল্লির একটি হাসপাতালে তার মরদেহ আছে এবং এ জায়গার পুলিশ বিষয়টি তদন্ত করতেছে।

মাদারগঞ্জ মডেল থানা ওসি স্নেহাশিস রায় জানান শিক্ষার্থী মোস্তাক আহমেদ সাগর এর মৃত্যুর বিষয়টি ফেসবুকের মাধ্যমে অবগত আছি।

আজবেলা

আজবেলা

Next Post
টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে, নিহত ১৫।

টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে, নিহত ১৫।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

ডাসারে অগ্নিকান্ডে গবাদি পশু পুড়ে ছাই

ডাসারে অগ্নিকান্ডে গবাদি পশু পুড়ে ছাই

2 years ago
মোংলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে কোস্ট গার্ড ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার ৫

মোংলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে কোস্ট গার্ড ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার ৫

1 year ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Premium SEO Backlinks
    Premium SEO Backlinks