
আবুজর গিফারী, পাবনা প্রতিনিধিঃ
পাবনায় ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যম কর্মীদের অংশ গ্রহণে শনিবার (২৫ এপ্রিল) সকাল ৯:০০ ঘটিকা হতে পাবনা অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরিতে ‘সিভিক স্পেস, মিডিয়া রিপ্রেজেনটেশন এন্ড সিভিল সোসাইটি এনগেজমেন্ট’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করেন বেসরকারি উন্নয়ন সংস্থা উই ক্যান, ব্রেড, বাঁচতে চাই, ও এসডিকেএস।
‘উই ক্যান সংস্থার’ প্রধান নির্বাহী জিনাত আরা হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উই ক্যান সংস্থার কনসালটেন্ট সঞ্জয় দে এবং সদস্য মারুফিয়ান নুর, বাঁচতে চাই এর নির্বাহী পরিচালক আব্দুর রউফ মিন্টু, শ্রমজীবী ও দুঃস্থ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক নাছির উদ্দীন মঈনুল, পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠিতা সভাপতি আব্দুল মতিন খান, পাবনা প্রেসক্লাবের সভাপতি মো. আক্তারুজ্জামান, সহ-সভাপতি সনম রহমান, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল।
এসময় উপস্থিত ছিলেন সৈকত আফরোজ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, আহমেদ হুমায়ুন কবির, দ্যা ডেইলি ষ্টার, উৎপল মির্জা ব্যুরো চিফ এডিটর, মাছরাঙা টেলিভিশন, আবুজর গিফারী, দৈনিক আজবেলা, রফিকুল ইসলাম সুইট, ভোরের কাগজ জেলা প্রতিনিধি, সেলিম সরদার, দৈনিক সমকাল ঈশ্বরদী প্রতিনিধি, মো. জাহাঙ্গীর হোসেন, খবরের কাগজ, রেজাউল করিম ফেরদৌস, দৈনিক নিরেপক্ষ, রিফাজ বিশ্বাস লালন, দৈনিক এই বাংলা।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন ব্রেডের প্রোগ্রাম কো-অরডিনেটর আশিকুর রহমান এবং শ্রমজীবী ও দুঃস্থ কল্যান সংস্থার প্রোগ্রাম অফিসার মো. মাসুদুল ইসলাম সহ আরও অনেকে।



