• About
  • Advertise
  • Careers
  • Contact
Monday, April 6, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home নিউজ ডেস্ক

অবসরের দুই বছরেও মেলেনি কল্যাণ ট্রাস্টের টাকা, ঋণের চাপে দিশেহারা অসুস্থ শিক্ষক আনোয়ারুল ইসলাম।

by আজবেলা
April 6, 2026
in নিউজ ডেস্ক
0
অবসরের দুই বছরেও মেলেনি কল্যাণ ট্রাস্টের টাকা, ঋণের চাপে দিশেহারা অসুস্থ শিক্ষক আনোয়ারুল ইসলাম।
13
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter
আবুজর গিফারী, পাবনা প্রতিনিধিঃ

নাকালিয়া সাড়াসিয়া বণিক উচ্চ বিদ্যালয় পাবনার বেড়া উপজেলার ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানের স্বনামধন্য একজন শিক্ষক ছিলেন মো. আনোয়ারুল ইসলাম, যিনি জীবন যুদ্ধের এক কঠিন বাস্তবতার মুখোমুখি।

সরকারি নিয়ম অনুযায়ী ২০২৩ সালের ৪ ডিসেম্বর ৬০ বছর পূর্ণ হওয়ায় অবসরে যান তিনি। কিন্তু দীর্ঘ শিক্ষকতা জীবনের শেষ সম্বল ‘বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট’ থেকে প্রাপ্য অর্থ আজও হাতে পাননি। তিন ছেলে ও এক মেয়ের জনক আনোয়ারুল ইসলাম, হৃদরোগ ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা ব্যাধিতে আক্রান্ত হয়ে জীবন কাটছে চরম অনিশ্চয়তায়। সন্তানরা সবাই শিক্ষিত হলেও এখন পর্যন্ত কেউ ভালো কোন কর্মসংস্থানের সুযোগ না হওয়ায় সংসারের ভার এখনো বহন করতে হয় বয় বৃদ্ধ এই অবসরপ্রাপ্ত শিক্ষককে।

আনোয়ারুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, অবসর গ্রহণের পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ২০২৩ সালের মে মাসে তার হার্টে পেসমেকার বসানো হয়। এরপর ২০২৪ সালের সেপ্টেম্বরে তাকে করতে হয় জটিল ওপেন হার্ট সার্জারি। এরপর চোখের সমস্যা দেখা দিলে বাধ্য হয়ে ২০২৫ সালে চোখের অপারেশন সম্পন্ন করতে হয়েছে। এসব চিকিৎসায় তার এ পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ১৩ লাখ ৭০ হাজার টাকা।

সরেজমিনে জানা যায়, চিকিৎসার বিশাল এই ব্যয়ভার মেটাতে গিয়ে আনোয়ারুল ইসলাম মাস্টার আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী অনেকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ঋণ করতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, “আমার যা সঞ্চয় ছিল সব শেষ হয়েছে, এখন কেবল ঋণের বোঝা মাথার ওপর। কল্যাণ ট্রাস্টের প্রাপ্য টাকা পেলে অন্তত এই ঋণের বোঝা থেকে কিছুটা মুক্তি পেতাম। জীবনের শেষবেলায় এসে চিকিৎসার টাকা জোগাতে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে, যা আমার জন্য অত্যন্ত কষ্টের।”

গত ২৩ নভেম্বর ২০২৫ তারিখে তিনি কল্যাণ ট্রাস্টের সচিব বরাবর একটি আবেদন জমা দিয়েছেন। আবেদনে তিনি তার শারীরিক ও আর্থিক দুর্দশার কথা উল্লেখ করে দ্রুত অর্থ প্রদানের অনুরোধ জানান। তবে ট্রাস্টের দীর্ঘসূত্রতার কারণে এখনো কোনো ফল পাননি তিনি। এমন কি কবে এই অর্থ পাবেন তারও কোন হদিস নেই।

বর্তমানে তিনি হৃদরোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের প্রভাবে প্রায় শয্যাশায়ী।

ভুক্তভোগী এই শিক্ষকের সহকর্মী ও স্থানীয়রা জানান, একজন শিক্ষক সারাজীবন দেশ গড়ার কারিগর হিসেবে কাজ করে শেষ বয়সে এসে চিকিৎসার টাকার জন্য এমন কষ্ট পাবেন তা মেনে নেওয়া সত্যিই দুঃখজনক। তাদের দাবি, মানবিক বিবেচনায় আনোয়ারুল ইসলামের কল্যাণ ট্রাস্টের পাওনা টাকা দ্রুত পরিশোধ করার জন্য শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।

বেড়া উপজেলার একাধিকবার শ্রেষ্ঠ ইংরেজি শিক্ষক নির্বাচিত হওয়া আনোয়ারুল ইসলাম কাতর কণ্ঠে বলেন, “মৃত্যুর আগে আমার পাওনা টাকাটা পেয়ে ঋণের দায়মুক্ত হয়ে শান্তিতে মরতে চাই।”

আজবেলা

আজবেলা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

পাঁচবিবিতে ছাত্রলীগের বৃক্ষ রোপন ।

পাঁচবিবিতে ছাত্রলীগের বৃক্ষ রোপন ।

2 years ago
ঝিনাইদহে ৩৩ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার 

ঝিনাইদহে ৩৩ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার 

2 years ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In