
মোঃ আয়নাল হক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ বিভিন্ন ব্র্যান্ডের মদসহ দু”জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (৩৫ বিজিবি)।শুক্রবার (২৭ মার্চ) ভোর আনুমানিক ৬টার দিকে বাংলা বাজার বিওপির এসআইপি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত টহল চলাকালে অভিযান পরিচালনা করে দু”জনকে আটক করা হয় । ভারতীয় মেইন পিলার ১০৬৫/২এস থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফুলবাড়ি এলাকায় অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেসিও নায়েব সুবেদার মোঃ নিজাম উদ্দিন। এসময় তার সঙ্গে টহল দলে ছিলেন, হাবিলদার মোঃ কালাম, হাবিলদার জাহাঙ্গীর আলম, নায়েক মোঃ কাবির আলী, ল্যান্স নায়েক মোঃ রাজু আহমেদ, ল্যান্স নায়েক মোঃ শফিকুল ইসলাম ও সিপাহী মোঃ এনায়েত ইসলাম।
অভিযান পরিচালনা কালে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৬২ বোতল ভারতীয় মদসহ দু”জনকে আটক করে, তাদের কাছ থেকে উদ্ধার করা ভারতীয় ব্রান্ডের ৬২ বোতল মদ, উদ্ধারকৃত মদের মধ্যে ছিল রয়েল গ্রীন, ম্যাজিক মোমেন্টস, রয়েল স্টাগ ও অফিসার চয়েজ, । এছাড়া দুটি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড, একটি হাতঘড়ি এবং নগদ অর্থ জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ২৮ হাজার ৯৩০ টাকা।এ ঘটনায় আটক দু”জন ব্যক্তি হলেন মোঃ মনিরুজ্জামান (৩২) ও মোঃ শাহীন মিয়া (২৭)। তাদের বাড়ি রৌমারী উপজেলার রতনপুর গ্রামে। বিজিবি সূত্রে জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, বিন্দু মাত্র ছাড় নয়।




