• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, March 27, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home আটক

টাঙ্গাইলে বাইক সহ ভুয়া পুলিশ গ্রেপ্তার।

by আজবেলা
March 27, 2026
in আটক
0
টাঙ্গাইলে বাইক সহ ভুয়া পুলিশ গ্রেপ্তার।
12
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter
আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ

টাঙ্গাইলের মধুপুর থানা পুলিশ থানামোড়ের বটগাছতলা থেকে মিজানুর রহমান(২৮) নামে এক ভুয়া পুলিশকে গ্রেপ্তার করেছে। শুক্রবার(২৭ মার্চ) টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত মিজানুর রহমান কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি পুলিশ হেডকোয়াটার্সে কর্মরত বলে পরিচয় দিয়ে প্রতারণা করছিলেন।

প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়- দেলদুয়ার উপজেলার পাছএলাসিন গ্রামের তুলসী কর্মকারের ছেলে সাগর কর্মকারের ফুফা রূপলাল কর্মকারের মধুপুরের জলচ্ছত্র এলাকার ৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসনের সঙ্গে ঝামেলা চলছিল। সাগর কর্মকার বিষয়টি এলাকার জামাই হিসেবে পরিচিত এবং পুলিশ হেডকোয়াটার্সে কর্মরত পরিচয়দানকারী মো. মিজানুর রহমানকে জানান। জমির ঝামেলার বিষয়টি সমাধান করে দেওয়ার জন্য মিজানুর রহমান ১৭ হাজার টাকা দাবি করেন এবং বৃহস্পতিবার(২৬ মার্চ) রূপলাল কর্মকার তাকে জলচ্ছত্র থেকে দাবিকৃত টাকা দেন। টাকা হাতে পেয়ে সাগর কর্মকার ও রূপলাল কর্মকারকে আনারস বাগান ঘুরে দেখে আসার কথা বলে চলে যান। দীর্ঘ সময়েও ফিরে না আসায় তাকে ফোন করলে তিনি সাগর কর্মকার ও রূপলাল কর্মকারকে মধুপুর থানা মোড়ে যেতে বলেন। থানা মোড়ের বটগাছ তলায় প্রায় ঘণ্টাখানের অপেক্ষার পর মিজানুর রহমান এসে আরো ৫ হাজার টাকা দাবি করেন। এক পর্যায়ে তাদের সন্দেহ হলে সাগর কর্মকার মধুপুর থানা পুলিশকে বিষয়টি জানান। পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে সাগর কর্মকার বাদি হয়ে মধুপুর থানায় মামলা দায়ের করেছেন।

মধুপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) একেএম ফজলুল হক জানান, মিজানুর রহমান একজন ভুয়া পুলিশ এটা স্বীকার করেছেন এবং তারা পুলিশ হেডকোয়াটার্সে খোঁজ নিয়ে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়েছেন। গ্রেপ্তারকালে তার কাছ থেকে পুলিশের ব্যবহৃত একটি নেবী রঙের জ্যাকেট(ট্র্যাকসুট), সামনে পুলিশ লেখা প্রায় ৩ লাখ টাকা মূল্যের একটি মোটরসাইকেল(বাইক), পুলিশের ব্যবহৃত একটি লাল-নীল রঙের সোল্ডার লাইট জব্দ করা হয়েছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, পুলিশ না হয়েও মিজানুর রহমান পুলিশের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সাথে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

আজবেলা

আজবেলা

Next Post
জামালপুরের মাদারগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ টি সিলিং ফ্যান চুরি’থানায় অভিযোগ।

জামালপুরের মাদারগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ টি সিলিং ফ্যান চুরি'থানায় অভিযোগ।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদ স্মরণে  আবৃত্তি সন্ধ্যা “মায়ের ঘর” অনুষ্ঠিত 

মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদ স্মরণে আবৃত্তি সন্ধ্যা “মায়ের ঘর” অনুষ্ঠিত 

5 months ago
সবজি ও ফলের চাহিদা পূরণে বৃক্ষরোপনের বিকল্প নেই -নুসরত কবির।

সবজি ও ফলের চাহিদা পূরণে বৃক্ষরোপনের বিকল্প নেই -নুসরত কবির।

8 months ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In