
মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদারগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত বুধবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ইউএনও সুমন চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, পৌর বিএনপি সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন আকন্দ, মডেল থানা ওসি খন্দকার শাকের আহমেদ, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন, ফায়ার সার্ভিস প্রতিনিধি রইছ উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনিন, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, মাদারগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি জুলফিকার বাবলু, আনসার ভিডিপি প্রতিনিধি উত্তম কুমার ধর প্রমূখ। জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন আমরা সবাই সবাইকে সহযোগিতা করতে চাই নতুন বাংলাদেশ বিনিমার্ণে। লাইসেন্স বিহীন ও হেলমেট ছাড়া মোটরসাইকেল ধরবেন এবং কোন প্রকার সুপারিশ মানবেন না। দূর্নীতিমুক্ত, মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই।




