• About
  • Advertise
  • Careers
  • Contact
Wednesday, April 1, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home নিউজ ডেস্ক

টাঙ্গাইলে মোট ভোটকেন্দ্রের ১৫ শতাংশ ঝুঁকিপূর্ণ।

by আজবেলা
January 28, 2026
in নিউজ ডেস্ক
0
টাঙ্গাইলে ৯ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার।
14
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter
আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনের এক হাজার ৬৩টি কেন্দ্রের মধ্যে ১৬০টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে- যা মোট ভোটকেন্দ্রের প্রায় ১৫.০৫ শতাংশ। এর মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা নির্বাচন অফিস ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার ৮টি সংসদীয় আসনে এবার মোট ভোটকেন্দ্র রয়েছে এক হাজার ৬৩টি। এর মধ্যে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ও ৯০৩টি ভোটকেন্দ্রকে সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোট ভোট কক্ষ রয়েছে ৬ হাজার ৩৪১টি। এসব আসনে মোট ভোটার রয়েছেন ৩৩ লাখ ৩৪ হাজার ৪২৭ জন। এরমধ্যে মধ্যে নারী ভোটার রয়েছে ১৬ লাখ ৬২ হাজার ৭৭২ জন, পুরুষ ভোটার ১৬ লাখ ৭১ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২৫ জন।

সূত্রমতে, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে ১৪৮টি ভোটকেন্দ্রের মধ্যে ২৭টি ঝুঁকিপূর্ণ। এরমধ্যে মধুপুরে ১৫ এবং ধনবাড়ী উপজেলায় ১২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এ আসনে ৪ লাখ ৩৭ হাজার ৪৩৩ জন ভোটারের জন্য ভোট কক্ষ রয়েছে ৮৪০টি। টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে ১৩৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এর মধ্যে গোপালপুরে ১৫টি এবং ভূঞাপুর উপজেলায় ১৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। ৪ লাখ ১৮ হাজার ৬০৬ জন ভোটারের এ আসনে ভোট কক্ষ রয়েছে ৮০০টি। টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনটি ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ১২২টি ভোটকেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। ৩ লাখ ৮২ হাজার ৭২০ জন ভোটারের এ আসনে ভোট কক্ষ রয়েছে ৭১৩টি। টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনটি ২টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে ১১৪টি ভোটকেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্র ঝুঁঁকিপূর্ণ। এ আসনের ৩ লাখ ৭৪ হাজার ৯১৭ জন ভোটারের জন্য ভোট কক্ষ রয়েছে ৬৮৪টি।

টাঙ্গাইল-৫ (সদর) আসনটি ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে ১৩০টি ভোটকেন্দ্রের মধ্যে ২২টি ঝুঁকিপূর্ণ। এ আসনের ৪ লাখ ৬২ হাজার ৪১২ জন ভোটারের জন্য ভোটকক্ষ রয়েছে ৯১০টি। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনটি ২০টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনের ১৫৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৩১টি ঝুঁকিপূর্ণ। এর মধ্যে দেলদুয়ার উপজেলায় ১৬টি এবং নাগরপুর উপজেলায় ১৫টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ। এ আসনের দুই উপজেলায় ৪ লাখ ৬৮ হাজার ৭৬ জন ভোটারের জন্য ভোট কক্ষ রয়েছে ৮৮৪টি। টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনটি ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে ১২৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১২টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ। এ আসনে ৩ লাখ ৭৫ হাজার ৪৩৭ জন ভোটারের জন্য ভোটকক্ষ রয়েছে ৭২৬টি। টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনটি ২টি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে ১৩১টি ভোটকেন্দ্রের মধ্যে ১৩টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ। এর মধ্যে বাসাইল উপজেলায় ৫টি এবং সখীপুর উপজেলায় ৮টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ। এ আসনে ৪ লাখ ১৪ হাজার ৮২৬ জন ভোটারের জন্য ভোটকক্ষ রয়েছে ৭৮৪টি।

পুলিশ সূত্রে জানা যায়- দূরবর্তী, যানবাহন আসা-যাওয়ায় অসুবিধা, দুই দলের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং প্রার্থীর বাড়ির সামনে ভোটকেন্দ্র বিবেচনায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এ বিষয়ে জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, তাদের সব কেন্দ্রগুলো ভোটগ্রহণের জন্য প্রস্তুত রাখা হয়েছে। নির্বাচনে সব কেন্দ্রেই পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিডিশ্চত করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

আজবেলা

আজবেলা

Next Post
বেড়ায় জামায়াতের নির্বাচনী মিছিলে শতশত লোকের অংশগ্রহণ।

বেড়ায় জামায়াতের নির্বাচনী মিছিলে শতশত লোকের অংশগ্রহণ।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

সরকার তদন্ত কমিটি করে সিদ্ধান্ত নিবে ঘনবসতিপূর্ণ এলাকায় বিমানের প্রশিক্ষণ চালানো ঠিক হবে কি না…. ভাইস চেয়ারম্যান আহমেদ আযম।

সরকার তদন্ত কমিটি করে সিদ্ধান্ত নিবে ঘনবসতিপূর্ণ এলাকায় বিমানের প্রশিক্ষণ চালানো ঠিক হবে কি না…. ভাইস চেয়ারম্যান আহমেদ আযম।

8 months ago
ডাসারে ৩য় শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টা ৬৫ বছরের বৃদ্ধার

ডাসারে ৩য় শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টা ৬৫ বছরের বৃদ্ধার

2 years ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In