
মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলনে ভেঙে গেছে ফসলী জমি বন্ধ হচ্ছে চলাচলের রাস্তা। সোমবার সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলার ৪ নং বালিজুড়ী ইউনিয়নের পূর্ব সুখনগরী এলাকায় যমুনার শাখা নদীর তীরে এ চিত্র।
নুরনবী খাঁ ও মনু খাঁ নামে দুজন ব্যক্তি প্রভাব খাঁটিয়ে দীর্ঘদিন থেকে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। তারা ওই ইউনিয়নের সুখনগরী এলাকার মৃত- তফজল খাঁ ও মোফাজ্জল খাঁ'র ছেলে। বিষয়টি গণমাধ্যমকর্মীদের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে প্রশাসনের নজরে আসে। বালিজুড়ী ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা তারিকুল ইসলাম , ইউপি সচিব ফরিদুল ইসলাম এবং গ্রাম পুলিশরা ঘটনাস্থলে আসলে পরিস্থিতি জানতে পেরে ড্রেজারের লোকজন পালিয়ে যায়। পরে ড্রেজারের পাইপ নষ্ট করে। বালিজুড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, সুখনগরী নদীতে দীর্ঘদিন থেকে অবৈধভাবে ড্রেজারে বালু উত্তোলন করে আসতেছিল একটি মহল। ইউএনও স্যারের নির্দেশে আমরা এখানে এসে লোকজন নিয়ে পাইপ গুলো ভাংচুর করে মেশিন ও পাইপ জব্বার করে নিয়ে আসি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী জানান গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জানতে পারি তারপর ইউপি সচিবের সাথে গ্রাম পুলিশ পাঠিয়ে পাইপ ও মেশিন জব্দ করে রাখছে। পরবর্তীতে যে কাজ টা করছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।