
জামালপুরের মাদারগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়েছে। রোববার বিকালে মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
এ সময় মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ (রুপালী বাংলাদেশ), যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন (আজবেলা জেলা প্রতিনিধি), সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম (ঢাকার ডাক), সদস্য আনিছুর রহমান শাহিন (ভোরের চেতনা), সুজন আহমেদ (ঢাকা প্রতিদিন) প্রমূখ । জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকা ২৭ বছর পেরিয়ে ২৮ বছরে পদার্পন করায় পত্রিকাটি'র উত্তরোত্তর সফলতা কামনা করা হয়।