
জামালপুরের মাদারগঞ্জে ইউপি সদস্য লাজু গ্রেফতার করেছে পুলিশ। নাশকতা মামলায় উপজেলার ৪ নং বালিজুড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য নাজির হোসেন লাজু (৪৬) কে শুক্রবার মধ্যরাতে নিজবাড়ী থেকে গ্রেফতার করে মডেল থানা পুলিশ। সে বালিজুড়ী ইউনিয়নের পূর্ব সুখনগরী এলাকার মৃত তোতা মিয়া'র ছেলে। বালিজুড়ী ইউনিয়ন যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও ৭ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছিলেন।
শনিবার দুপুরে ইউপি সদস্য নাজির হোসেন লাজু কে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে হয়েছে বলে জানান মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিষ রায়।