
হবিগঞ্জের মাধবপুরে সামাজিক সংগঠন"গুমুটিয়া শিবপুর উন্নয়ন পরিষদ" এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি গিয়াসউদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ সোহেল রানা।
মোহাম্মদ জুয়েলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, জামাল মোঃ আবু নাছের, সাবেক কাউন্সিলর মোবারক উল্লাহ,সাবেক কাউন্সিলর লাল মিয়া, ডাঃ দীপ্ত রায়,মানবিক টীমের প্রতিষ্ঠাতা সৈয়দ বোরহান উদ্দিন, ৫নং ওয়ার্ডের পক্ষে বক্তব্য রাখেন কানু রায়,ফুল মিয়া,আলেফ খা,চন্দন রায়,দীপক রায়,আক্কাস মিয়া,দুধ মিয়া,আল আমিন সুরুজ,কাইয়ুম মিয়া,অমর রায়,ছায়েদ মিয়া।
অভিষেক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র সংগঠনের সাধারন সম্পাদক শিব্বির আহম্মেদ।
সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন আলী আজগর, মোজাহিদুর রহমান,মোশারফ হোসেন,মুছা মিয়া,নুরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ এহসান উল্লাহ ও গীতা পাঠ করেন দেবপ্রিয়া রায়।
সভায় মাদক প্রতিরোধ,শিক্ষা,স্বাস্থ্য, বাল্য বিবাহ,বৃক্ষ রোপন,শিক্ষা বৃত্তি,মেধাবীদের সংবর্ধনা,অস্বচ্ছলদের সহায়তাসহ বিভিন্ন কর্মকান্ডে সংগঠন কাজ করবে বলে সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে উল্লেখ করেন।