
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৬নং আদারভিটা ইউনিয়নে বিশাল মিছিল হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন।
দিবসটি উপলক্ষে আয়োজিত এ মিছিলে নিজাম উদ্দিনের সমর্থক, স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মিছিলে নেতৃত্ব দেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম জিকু, মো. কাজল, ডা. শহিদ, কামাল উদ্দিন প্রামাণিক, ডা. মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মিছিলটি আদারভিটা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এফএম উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এ কর্মসূচিতে চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিনের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।