
মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ(জামালপুর) প্রতিনিধি
নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকারীদের ফাঁসি’র দাবীতে মাদারগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ্ (রুপালী বাংলাদেশ) , সহ সভাপতি আব্দুল আজিজ জামালী (সংগ্রাম), ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন হৃদয় দৈনিক নতুন জামালপুর, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, মাদারগন্জ প্রতিনিধি (সকালের সময়) ও জেলা প্রতিনিধি আজ বেলা , সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম খান (মুক্তকাল) প্রমূখ। এ সময় সাধারণ অর্থবিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম মুছা (সংগ্রাম প্রতিদিন), দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত (নয়া দিগন্ত), সদস্য তোফায়েল হোসেন মুকুল (জনবাণী), সদস্য সুজন আহমেদ (ঢাকা প্রতিদিন), উপস্থিত ছিলেন।
বক্তারা নেত্রকোনার নির্ভিক সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি’র দাবীসহ সারা বাংলাদেশে সাংবাদিকদের নিপিড়ীত নির্যাতিত এবং হয়রানি থেকে সরকারের প্রতি সুরুক্ষা নিশ্চিতের দাবী জানান।




