• About
  • Advertise
  • Careers
  • Contact
Friday, October 30, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home নিউজ ডেস্ক

টাঙ্গাইলে অনুমোদন ছাড়াই চলছে এনজিওর ঋণ কার্যক্রম,নীরব ভুমিকায় সমাজসেবা কার্যালয়।

by আজবেলা
October 29, 2026
in নিউজ ডেস্ক
0
টাঙ্গাইলে অনুমোদন ছাড়াই চলছে এনজিওর ঋণ কার্যক্রম,নীরব ভুমিকায় সমাজসেবা কার্যালয়।
6
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter
আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ

টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই  চলছে ঋণ বিতরণ কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে ‘সমাজকর্ম উন্নয়ন সংস্থা’ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) বিরুদ্ধে। সমাজসেবা অধিদপ্তর থেকে সামাজিক কার্যক্রম পরিচালনার নিবন্ধন নিয়ে সংস্থাটি একাধিক শাখার মাধ্যমে ঋণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সংস্থাটির কার্যক্রমের বৈধতা এবং সংশ্লিষ্ট দপ্তরের তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।
খোঁজ নিয়ে জানা যায়, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল,সদর উপজেলার কাতুলী ও হুগড়া এবং কালিহাতী উপজেলার ছাতীহাটি এলাকায় সংস্থাটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সমাজসেবা কার্যালয় সুত্রে জানাযায়, ২০১৪ সালে সমাজসেবা অধিদপ্তর থেকে সামাজিক কার্যক্রম পরিচালনার জন্য নিবন্ধন নেয় সংস্থাটি। এর নিবন্ধন নম্বর ২২৫৪/১১। নয় সদস্যের এ সংগঠনের সাধারণ সম্পাদক মো. রিপন মিয়া।
অভিযোগ রয়েছে, নিবন্ধনের সময় সংস্থাটিকে শুধু সামাজিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেওয়া হয়েছিল। ঋণ বিতরণ না করার বিষয়ে অঙ্গীকারনামাও দেওয়া হয়। তবে সেই শর্ত উপেক্ষা করে বিভিন্ন এলাকায় শাখা কার্যালয় খুলে ঋণ বিতরণ কার্যক্রম চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি,সংস্থাটির চারটি শাখার মাধ্যমে ঋণ বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে এসব শাখার নিবন্ধন বা অনুমোদন,ঋণ কার্যক্রম পরিচালনার বৈধতা এবং প্রয়োজনীয় ছাড়পত্র রয়েছে কি না, তা নিয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। নিবন্ধনের শর্ত মেনে সংস্থাটি কার্যক্রম পরিচালনা করছে কি না,তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।এদিকে, অনুমোদন ও যথাযথ তদারকি ছাড়া ঋণ কার্যক্রম পরিচালিত হলে গ্রাহকদের আর্থিক নিরাপত্তা, ঋণ আদায়ের পদ্ধতি এবং আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিয়ে ঝুঁকি তৈরি হতে পারে। এর আগে টাঙ্গাইল সদর উপজেলার সেভেন স্টারসহ কয়েকটি এনজিওর বিরুদ্ধে মানুষের গচ্ছিত কোটি কোটি টাকা নিয়ে উধাও হওে গেছে । এমন পরিস্থিতিতে সমাজকর্ম উন্নয়ন সংস্থার নিবন্ধনসংক্রান্ত নথিপত্র, ঋণ বিতরণের অনুমোদন এবং শাখাগুলোর কার্যক্রম যাচাইয়ের দাবি উঠেছে।
অভিযোগের বিষয়ে সমাজকর্ম উন্নয়ন সংস্থার পরিচালক মো. রিপন মিয়া বলেন,ঋণ বিতরণের নিয়ম নেই, এটা ঠিক। তবে দেলদুয়ার সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাকে ম্যানেজ করেই কার্যক্রম চালানো হচ্ছে।
অন্যদিকে, টাঙ্গাইল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শহীদুল্লাহ মুঠোফোনে বলেন,আমি নতুন এসেছি। বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে দেলদুয়ার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সৌরভ তালুকদার মুঠোফোনে বলেন,তারা চারটি শাখা খুলে ঋণদান কর্মসূচি চালাচ্ছে। অবশ্যই তাদের কাছে কাগজপত্র আছে। তা ছাড়া এত বড় কার্যক্রম চালাতে পারত না।
এসব কাগজপত্র তার কাছে রয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন,সব কাগজপত্র আমাদের কাছে থাকে না।
একদিকে ঋণ কার্যক্রম পরিচালনার অনুমোদন নিয়ে অভিযোগ, অন্যদিকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্যে অস্পষ্টতা সব মিলিয়ে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। সংস্থাটির নিবন্ধনের শর্ত, ঋণ কার্যক্রমের বৈধতা এবং শাখাগুলোর অনুমোদন যথাযথভাবে যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয়,এখন সেটিই দেখার বিষয়।

আজবেলা

আজবেলা

Next Post
টাঙ্গাইলে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ।

টাঙ্গাইলে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

বাংলাদেশকে জনকল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে হবে রামপালের জনসভায় কেন্দ্রীয় নেতা কৃষিবিদ শামীমুর রহমান।

বাংলাদেশকে জনকল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে হবে রামপালের জনসভায় কেন্দ্রীয় নেতা কৃষিবিদ শামীমুর রহমান।

2 years ago
উপার্জনের একমাত্র সম্বল অটোরিকশা চুরির বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন মাজেদ।

উপার্জনের একমাত্র সম্বল অটোরিকশা চুরির বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন মাজেদ।

11 months ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Premium SEO Backlinks
    Premium SEO Backlinks