
কুড়িগ্রামের রৌমারীতে বন্দবেড় ইউনিয়নের খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৮ (অক্টোবর) ২০২৬ বুধবার বিকাল ৫টার দিকে কাজিম মেম্বারের সভাপতিত্বে এ মতবিনিময় সভা শুরু করা হয়। সভায় মাদক, জুয়া, কিশোর অপরাধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এক জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ রাসেল কবির সহকারী পুলিশ সুপার, রৌমারী সার্কেল, কুড়িগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রৌমারী থানা অফিসার ইনচার্জ মোঃ কাওছার আলী ও কয়েকজন পুলিশ সদস্য সহ জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় জনগণ ও সাংবাদিকরা।
প্রধান অতিথি মোঃ রাসেল কবির বক্তব্যে বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং কিশোর অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি কিশোরদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করার আহ্বান জানান।
নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ এবং পারিবারিক সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক ঐক্য গড়ে তোলার ওপরও তিনি গুরুত্ব দেন। পাশাপাশি অপরাধসংক্রান্ত তথ্য দ্রুত পুলিশকে অবহিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভাটি সঞ্চালনায় ছিলেন মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, মাদক ও জুয়া প্রতিরোধ, কিশোরদের সুরক্ষা এবং নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ সময় এলাকাবাসী অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।