
জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে এক আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি বালিজুড়ী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বালিজুড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাপ্ত করেন।
মিছিল পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস এর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সাকু ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুঞ্জুর কাদের বাবুল খান।
অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া এবং পৌর যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম রুনু প্রমুখ।
এছাড়া উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।