• About
  • Advertise
  • Careers
  • Contact
Monday, October 26, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home নিউজ ডেস্ক

পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু জানুয়ারিতে, ব্যয় ধরা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা: পাবনায় পানিসম্পদ মন্ত্রী।

by আজবেলা
October 25, 2026
in নিউজ ডেস্ক
0
পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু জানুয়ারিতে, ব্যয় ধরা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা: পাবনায় পানিসম্পদ মন্ত্রী।
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter
আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:

উত্তর ও দক্ষিণাঞ্চলের কোটি কোটি মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন “পদ্মা ব্যারেজ” প্রকল্প বাস্তবায়নের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল। পাবনার সুজানগরে প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি।

রবিবার (২৫ অক্টোবর) দুপুরে পাবনার বেড়া ও সুজানগর উপজেলার সাতবাড়িয়া এলাকায় প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্প স্থান সরাসরি পরিদর্শন শেষে মালিফা হাবিবুর রহমান বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই তথ্য জানান।

পরিদর্শনকালে মন্ত্রী জানান, পদ্মা ব্যারেজ নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা। এটি সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং উদ্যোগ। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক-তৃতীয়াংশ জনগোষ্ঠী—অর্থাৎ প্রায় সাত কোটি মানুষ এর সরাসরি সুফল পাবেন।

কৃষি ও অর্থনীতিতে আমূল পরিবর্তনের আশা:

পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, পদ্মা ব্যারেজ নির্মিত হলে শুষ্ক মৌসুমে পানির সংকট দূর হবে এবং কৃষিভূমিতে সেচ সুবিধা ব্যাপক আকারে বাড়বে। এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি ও জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়বে। এছাড়া ব্যারেজটিকে ঘিরে জলবিদ্যুৎ উৎপাদন, নৌ-যোগাযোগের উন্নয়ন, মৎস্যসম্পদের বিকাশ এবং জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পানি সরবরাহের নতুন সুযোগ সৃষ্টি হবে।

এর আগে সকালে সুজানগরে মন্ত্রীবর্গের আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ‘৬৯, পাবনা-২’ আসনের পক্ষ থেকে পানির সম্পদ মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে সুজানগরের বিভিন্ন সড়কে সুসজ্জিত ব্যানার ও ফেস্টুনসহ সমবেত হন হাজারো সাধারণ মানুষ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাঁরা অতিথিদের ফুল দিয়ে আন্তরিক শুভেচ্ছা জানান।

প্রকল্প স্থান পরিদর্শন ও পথসভায় আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ (এমপি), পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা, পদ্মা ব্যারেজ প্রকল্পের পরিচালক হাসান মাহমুদ, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার আবু আশরাফসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা জানান, পদ্মা ব্যারেজ প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের নদীর স্বাভাবিক নাব্য ও ভারসাম্য রক্ষার পাশাপাশি খরা ও সেচ সমস্যা পুরোপুরি দূর হবে। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ দ্রুততম সময়ের মধ্যে এই মেগা প্রকল্পের কাজ বাস্তবায়নের আহ্বান জানান।

আজবেলা

আজবেলা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

জামালপুরের মাদারগঞ্জে পৌর এলাকায় বিএনপির আঞ্চলিক অফিস উদ্বোধন।

জামালপুরের মাদারগঞ্জে পৌর এলাকায় বিএনপির আঞ্চলিক অফিস উদ্বোধন।

2 years ago
সত্যিকার অর্থে শ্রমিকদের স্বার্থে কাজ করার আহ্বান জানান বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সত্যিকার অর্থে শ্রমিকদের স্বার্থে কাজ করার আহ্বান জানান বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।

2 years ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Premium SEO Backlinks
    Premium SEO Backlinks