
কুড়িগ্রামের রৌমারীতে হিন্দু সম্প্রদায়ের পূজামন্ডপ পরিদর্শন করেছেন। গতকাল ১৭ (অক্টোবর) ২০২৬ শনিবার রাত ৮টার দিকে রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক,ও ৩নং বন্দবেড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নুর আলম খান (হিরো)সহ ৩নং বন্দবেড় ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃত্ববৃন্দরা।
পূজামণ্ডপ পরিদর্শন কালে বক্তব্যে তিনি বলেন,বাংলাদেশ সরকার তারেক রহমানের নির্দেশনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সকল নেতৃত্ববৃন্দদেরকে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার আহ্বান জানান। সনাতন ধর্মাবলম্বী লোকেরা তাদের আনন্দ উৎসব পালনে কোনো ব্যাঘাত না ঘটে সেদিকে লক্ষ্য রাখবেন সবসময়।
তিনি আরও বলেন, সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। কৃতজ্ঞতার ঝিলিক ফুটে ওঠে, তখন সেটি আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি ” এমন উদ্যোগ শুধু মানবিক চেতনা প্রদর্শন করেনা, বরং সমাজে পারস্পরিক সম্মান ও বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করে।
এছাড়াও পূজামণ্ডপ পরিদর্শন শেষে উত্তর বাগুয়ার চর বাউল গানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।