
জামালপুরের মাদারগঞ্জে মাত্র ৯৮ টাকায় দিনব্যাপী থাকছে মিল্লি ভাত দুই হাজারের ও অধিক মানুষের আয়োজন। শনিবার সকাল ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত টানা ১৪ ঘন্টা পুরোদমে চলবে এ কার্যক্রম। আয়োজক সূত্রে জানা গেছে মাদারগঞ্জে এই প্রথম জামালপুরের ঐতিহ্যবাহী খাবার মিল্লি,পিঠালি ভাতের আয়োজন। বিগত দিনে জেলার মেলান্দহ উপজেলায় দুইবার আয়োজন করেছিল ঐ এলাকার তরুণ কন্টেন্টক্রিয়েটররা। মাদারগঞ্জের ১ নং চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া বাজার কাশেমের মোড়ে দশজন তরুন যুবক ও কনটেন্টক্রিয়েটরদের আয়োজনে হচ্ছে এ উদ্যোগ। দুই টাকায় কুপন এবং মাত্র ৯৮ টাকায় একবেলা আনলিমিটেড খাবার পাচ্ছে। আয়োজক কর্তৃপক্ষের ব্যতিক্রমী এই প্যাকেজের মধ্যেই থাকছে ৩ টি আকর্ষনীয় পুরুস্কার। কুপন সংগ্রহের মাধ্যমে পরিবারের সদস্যদের জন্য নিতে পারবে পার্সেল। মিলন চৌধুরী জানান জামালপুরের ঐতিহ্যবাহী খাবার মিল্লি ভাত মাদারগঞ্জে এই প্রথম মাত্র ৯৮ টাকায় একবেলা আনলিমিটেড খাবার পাচ্ছে। কুপন সংগ্রহের মাধ্যমে অংশ নিতে পারবে এ আয়োজনে থাকছে আর্কষনীয় পুরুস্কার এবং পার্সেল সিস্টেম।