
পাবনা জেলা পুলিশ লাইন্স মাঠে অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার খতিয়ান বিশ্লেষণ, সাক্ষাৎকার গ্রহণ এবং প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সকাল ৯:০০ ঘটিকায় পাবনা জেলা পুলিশ লাইন্স মাঠে কনস্টেবল ও নায়েক পদ থেকে 'সহকারী উপ-পরিদর্শক' (এএসআই-নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) পদ থেকে 'উপ-পরিদর্শক' (এসআই-নিরস্ত্র) পদে পদোন্নতির উদ্দেশ্যে এই মূল্যায়ন কার্যক্রম শুরু হয়।
পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলার পুলিশ সুপার জনাব আবু আশ্রাফ। তিনি অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের কাজের মূল্যায়ন, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও শারীরিক সক্ষমতা যাচাই করে পদোন্নতি বোর্ডের সার্বিক কার্যক্রম পরিচালনা করেন।
পরীক্ষা বোর্ডের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে পদোন্নতি প্রত্যাশী সদস্যদের চাকরির সার্ভিস বুক বা খতিয়ান বিশ্লেষণ, মৌখিক সাক্ষাৎকার (ভাইভা) এবং প্যারেড প্রদর্শনীতে দক্ষতা মূল্যায়ন করা হয়।
পরীক্ষা শেষে পুলিশ সুপার জনাব আবু আশ্রাফ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পেশাদারিত্ব, সততা ও শৃঙ্খলার সাথে অর্পিত দায়িত্ব পালনের দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পরীক্ষা বোর্ডের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।