• About
  • Advertise
  • Careers
  • Contact
Thursday, October 15, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home নিউজ ডেস্ক

জামালপুরের মাদারগঞ্জে ইটভাটায় মোল্ডিং মেশিনের চাপায় বিএনপি নেতার মর্মান্তিক মৃত্যু।

by আজবেলা
October 11, 2026
in নিউজ ডেস্ক
0
জামালপুরের মাদারগঞ্জে ইটভাটায় মোল্ডিং মেশিনের চাপায় বিএনপি নেতার মর্মান্তিক মৃত্যু।
5
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর

জামালপুরের মাদারগঞ্জে ইটভাটার কাজ করার সময় কাদা মেশানোর ‘অটো মোল্ডিং’ মেশিনের চাপায় পিষ্ট হয়ে লিয়াকত আলী (৫৫) নামে স্থানীয় এক বিএনপি নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের দক্ষিণ ঘুঘুমারী এলাকার ‘ভাই ভাই ব্রিকস’-এ এই দুর্ঘটনা ঘটে।

নিহত লিয়াকত আলী উপজেলার গুনারীতলা ইউনিয়নের উত্তর জোরখালী এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি গুনারীতলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি ওই ইটভাটার স্বত্বাধিকারী নজরুল ইসলামের আপন ভাগনে এবং দীর্ঘদিন ধরে ভাটার রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত ছিলেন।

স্থানীয় ও ইটভাটা সূত্রে জানা যায়, আজ রবিবার সকালে চলতি বছরের কাজের জন্য ইটভাটাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। দুপুরে কাজ করার সময় কাদা মেশানো অটো মোল্ডিং মেশিনটি পেছানোর (রিভার্স) সময় অসাবধানতাবশত লিয়াকত আলী মেশিনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন ও অন্যান্য শ্রমিকেরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. তরিকুল ইসলাম রনি জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। জরুরি বিভাগে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চাচার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে নিহতের ভাতিজা খাদেমুল ইসলাম বলেন, “তিনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিলেন। আমরা তাঁর এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছি না।”

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন। তিনি বলেন, “লিয়াকত আলী আমাদের দলের একজন অত্যন্ত সক্রিয় ও নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। তাঁর এই অকাল ও মর্মান্তিক মৃত্যুতে উপজেলা বিএনপি গভীর শোকাহত।”

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, “দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর পরই নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আজবেলা

আজবেলা

Next Post
বেড়ায় ফুটবল ম্যাচ ঘিরে দফায় দফায় সংঘর্ষ, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট: আহত শতাধিক।

বেড়ায় ফুটবল ম্যাচ ঘিরে দফায় দফায় সংঘর্ষ, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটপাট: আহত শতাধিক।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ চারজন নিহত

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ চারজন নিহত

3 years ago
লোহাগড়া পৌরসভার কার্য সহকারী স্বঘোষিত ইন্জিনিয়ার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ।

লোহাগড়া পৌরসভার কার্য সহকারী স্বঘোষিত ইন্জিনিয়ার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ।

2 years ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Premium SEO Backlinks
    Premium SEO Backlinks