
মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে বাবাকে মারধোড়ের ঘটনায় ছেলেকে আটক করেছে পুলিশ। গ্রেফতারী পরোয়ানা থাকায় সোমবার নিজবাড়ী থেকে আটক করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। আটককৃত হেলাল উদ্দিন সরকার(৪০) অত্র উপজেলার ১ নং চরপাকেরদহ ইউনিয়নের নব্যচর এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে অভিযুক্ত হেলাল সরকার তার বাবা শাহজাহান চৌধুরীকে শারীরিকভাবে নির্যাতন ও মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী বাবা শাহজাহান চৌধুরী বাদী হয়ে জামালপুর আদালতে মামলা দায়ের করেন।
ওই মামলায় আদালত থেকে হেলাল সরকারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠায় বলে জানান ওসি স্নেহাশিস রায়।




