
মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সাইটে বাজার বিএনপি’র দলীয় কার্যালয় থেকে মিছিল টি বের হয়ে সাইটে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয় এসে শেষ হয় |
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে | মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ নিজাম উদ্দিন এর নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।
৬নং আদারভিটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ মাহবুব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন, উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক জুয়েল রানা , ৬ নং আদার ভিটা ইউনিয়ন বিএনপি সদস্য জাহাঙ্গীর আলম জিকু, আদার ভিটা ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয় সম্পাদক কাজল মির্জা, সেলিম মেম্বার কৃষি বিয়ষক সম্পাদক, আজম যুবদল,৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হুদা | এ সময় ৬নং আদারভিটাইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।




