
জামালপুরের মাদারগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে প্রতিকুল আবহাওয়া'র মধ্যে তেঘরিয়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাদারগঞ্জ উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শাহ্ মোঃ মজনু ফকির এর নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি জিয়ারউদ্দিন মোল্লা, সঞ্চালনায় যুগ্ম সাধারণ সম্পাদক মজনু বিএসসি।
বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপি সদস্য পারভেজ তরফদার, ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম, আব্দুল্লাহ ফকির রাষ্ট্রদূত,আব্দুস সোবান ফকির, মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক ইমেন আলী প্রমূখ।
এ সময় চরপাকেরদহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।