
জামালপুরের মাদারগঞ্জ আব্দুল আলী মির্জা কাশেম কামিল স্নাতকোত্তর মাদ্রাসার আলিম প্রথম বর্ষ শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় অত্র প্রতিষ্ঠানের হলরুমে আলিম প্রথম বর্ষ শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ গোলাম রব্বানী।
প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের গভর্নিংবডি'র সদস্য উপজেলা বিএনপি সহ সভাপতি মোঃ সালেহীন সবুজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, অত্র প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ ও হেলাল উদ্দিন, আনিছুর রহমান, আবুল কাশেম, মাদারগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, সহকারী শিক্ষক মাকছুরা বেগম, আব্দুল হাকিম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় অত্র প্রতিষ্ঠানের বাংলা প্রভাষক জগলুল পাশা ও ইংরেজি প্রভাষক সুলতানা রাজিয়া।
গজল ও হাদিস পরিবেশন করেন প্রভাষক মীর আব্দুল বাকী এবং ওমর ফারুক। এর পর নবীন শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে বরণ করে নেওয়া হয়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য শেষে দোয়া করা হয়। এ সময় অত্র প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপকবৃন্দ,প্রভাষক ও সহকারী শিক্ষক/শিক্ষিকাবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, শতাধীক শিক্ষার্থীসহ ৩য়,৪র্থ শ্রেণির কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।