
সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরের মাদারগঞ্জে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) বিকালে জামালপুরে মাদারগন্জের শ্যামগন্জ কালিবাডি মোড় দলীয় কার্যালয়ে সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দলীয় কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়।
এ সময় ৭নং সিধুলী ইউনিয়ন বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান আকন্দ রতন
আরো উপস্থিত ছিলেন মদারগন্জ উপজেলা বিএনপি'র সহসভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন তোতা, যুগ্ম সম্পাদক মোঃ মন্জুরুল মুর্শেদ মিঠু, ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ ফরহাদ হোসেন টিক্কা, যুব বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল রানা,উপজেলা বিএনপির ত্রান পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, সদস্য মোঃ দেলোয়ার হোসেন দুলাল, ৭নং সিধুলী ইউনিয়ন বিএনপি'র সহ সভাপতি মোঃ নুর ইসলাম কালু, সহ সভাপতি জাহাঈীর হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক তাজ উদ্দিন, দপ্তর সম্পাদক ডাঃ মশিউর রহমান, মোঃ স্বপন মাহমুদ সদস্য সাবেক জেলা ছাএদল, সোহেল রানা সদস্য শ্রমিক দল , ও রুজেল রানা ক্রীড়া বিষয় ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাদারগঞ্জ উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন তার বক্তব্য বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংগঠন তারা অতীতেও সন্ত্রাস করে নিরীহ মানুষকে হত্যা করেছে। বর্তমানের তারা এই আগুন সন্ত্রাস কায়েম করার চেষ্টা চালাচ্ছে, ইতি মধ্যে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করেছে।
আমাদের দলীয় নেতাকর্মীদের এই অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চারও মাদকের বিরুদ্ধে সোচ্চার থেকে তা প্রতিহত করতে হবে বলে জানান তিনি।