
জামালপুরের মাদারগঞ্জে নেমে এসেছে শোকের ছায়া। সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৬ নং আদারভিটা ইউনিয়নের গুনের বাড়ি গ্রামের মোঃ নাসিম খান (প্রায় ২০)।
নাসিম খান গুনের বাড়ি গ্রামের বাবুল খানের ছেলে। জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তিনি। কিন্তু প্রবাসের মাটিতে তার অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।
সন্তান হারানোর শোকে নাসিমের মা অজ্ঞান হয়ে জ্ঞান হারিয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। অন্যদিকে ছেলেকে হারিয়ে তার বাবা বাবুল খান মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং কথা বলার মতো অবস্থায় নেই।
প্রায় ২০ বছর বয়সী তরুণ নাসিমের এমন অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। পরিবার ও স্বজনরা তার মরদেহ দেশে ফিরিয়ে আনার অপেক্ষায় রয়েছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তায়ালা মরহুমকে ক্ষমা করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। আমিন