
হবিগঞ্জের মাধবপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের দোকান পাচারের অভিযোগে পিকআপ ভর্তি চাল আটক করেছে জনতা।
আজ বৃহস্পতিবার সকাল ৭টায় উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের শাহপুর বাজারে পিকআপটি আটক করে।
ভান্ডারুয়া গ্রামের মুঞ্জিল মিয়া জানান, সরকারী চাল ভিতরনের নিয়োগকৃত ডিলার জাহাঙ্গীর ভূঁইয়ার দোকান থেকে চাল পাচার হচ্ছিল।
খবর পেয়ে জনগন এসে শাহপুর বাজারে ঢাকা মেট্রো -ন-২০-৪৪৯৫ নং এর পিকআপটি আটক করে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, সরকারি চাল পাওয়ার কথা থাকলেও অনেক উপকারভোগীকে চাল না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়। ডিলার জাহাঙ্গীর ভূইয়ার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান জানান, ঘটনা শুনেছি। উপজেলা খাদ্য কর্মকর্তা ও খাদ্য গুদামের লোকজন সরজমিনে যাচ্ছে। প্রকৃত ঘটনা জেনে ব্যবস্থা গ্রহন করা হবে।