
আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ
৩০০ পিস ইয়াবাসহ টাঙ্গাইলের ভূঞাপুরের জুলাই যোদ্ধা হাসান আলী ও যুবদল নেতা মাহমুদুল হাসান কে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এলেঙ্গা থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল ডিবি দক্ষিণ। ডিবি দক্ষিণের এসআই রিয়াজ উদ্দিন সঙ্গীর ফোর্সসহ তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা ভূঞাপুর উপজেলার চিতুলিয়াপাড়া এলাকার আজাহার আলীর ছেলে হাছান আলী (৩৭) এবং একই এলাকার আব্দুল হকের ছেলে মাহমুদুল হাসান (৩৪)।
এ বিষয়ে ডিবি দক্ষিণের এসআই রিয়াজ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে তল্লাশি করা হয়। এ সময় তাদেরকে প্রত্যেকের কাছ থেকে ১৫০ পিস করে মোট ৩০০ পিস ইয়াবা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



