
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার হেমরাবাড়ী পশ্চিমপাড়ায় রফিকুল ইসলাম গংদের মিথ্যা তথ্য ও বিভ্রান্তিমুলক অপপ্রচারের অভিযোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধার পূর্বে হেমরাবাড়ী এলাকায় ভুক্তভোগী পরিবার এর ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রফিকুল ইসলাম বদর গংদের উত্থাপিত অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর দাবি করে এর প্রতিবাদ জানান।এর আগে গতশনিবার ১২ই সেপ্টেম্বর রাতে কদ্দুস মিয়া বাজিতের পাড়া বাজার থেকে রাতে মোটরসাইকেলে আসার পথে তার কাছে থাকা নগদ পঞ্চাশহাজার ছিনিয়ে নিয়ে মারধর করে মোটরসাইকেলটি আগুনে পুড়িয়ে দেয়, খবর পেয়ে শ্যামগঞ্জ কালিবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ এসে তাকে উদ্ধার করে | একই সঙ্গে ঘটনা গুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করেন তারা।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ভুক্তভোগী জাহাঙ্গীর আলম জিকু, মোঃ শফিকুল ইসলাম, বক্সো মোল্লা, শহিদুল ইসলাম, এরশাদ, মাফিজুর প্রমূখ। এ সময় প্রায় শতাধিক ওই এলাকার বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।