• About
  • Advertise
  • Careers
  • Contact
Wednesday, September 16, 2026
  • Login
No Result
View All Result
NEWSLETTER
আজবেলা
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
  • মুল পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কৃষি
  • খুন
  • চুরি
  • দুর্ঘটনা
  • ধর্ম
  • ধর্ষণ
  • মাদক
  • আরো
    • খেলাধুলা
    • আইন আদালত
    • আটক
    • অন্যান্য
      • সাহিত্য
    • অভিযোগ
    • আবহাওয়া
    • বিনোদন
    • নিউজ ডেস্ক
    • প্রাকৃতিক পরিবেশ
    • সারাদেশ
    • শিক্ষা
    • লাইফস্টাইল
No Result
View All Result
আজবেলা
No Result
View All Result
Home নিউজ ডেস্ক

মাদারগঞ্জে শিশু মরিয়ম হত্যার বিচার ও আসামির ফাঁসির দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন।

by আজবেলা
September 15, 2026
in নিউজ ডেস্ক
0
মাদারগঞ্জে শিশু মরিয়ম হত্যার বিচার ও আসামির ফাঁসির দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন।
5
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সাত বছরের শিশু মরিয়ম বুশরাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ফুসে উঠেছে সর্বস্তরের মানুষ। ঘাতক জামিনুর ইসলামের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)দুপুরে উপজেলা চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলীসহ প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রথম শ্রেণির অবোধ শিশু মরিয়মকে যেভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, তা অত্যন্ত তাণ্ডব ও নারকীয়। অবিলম্বে অপরাধীর সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও সংলগ্ন এলাকাগুলোতে কোমলমতি শিশুদের সার্বিক নিরাপত্তা জোরদার করার জোরালো দাবি জানান তারা।

মানববন্ধনে চরপাকেরদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, পশ্চিম তারতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজাহিদুল ইসলাম, ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাদিউজ্জামান, বালিজুড়ী আর এ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, খিলকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, সুখনগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া আলমসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা বক্তব্য দেন।

উল্লেখ্য, নিহত মরিয়ম বুশরা সিধুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে বিদ্যালয়ে যাওয়ার পর থেকেই সে নিখোঁজ হয়। পরবর্তীতে ১২ সেপ্টেম্বর (শনিবার) দিবাগত রাতে বিদ্যালয় সংলগ্ন প্রতিবেশী জামিনুর ইসলামের ঘরের মেঝে খুঁড়ে মাটিচাপা অবস্থায় মরিয়মের লাশ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় নিহত শিশুর বাবা বাহাদুর মন্ডল বাদী হয়ে জামিনুর ইসলাম, তার স্ত্রী সবুজা বেগম এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে মাদারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত ১৩ সেপ্টেম্বর পুলিশ মূল অভিযুক্ত জামিনুর ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে। পুলিশের ভাষ্যমতে, আদালতে ধার্যকৃত ১৬৪ ধারার জবানবন্দিতে জামিনুর ইসলাম শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে মাটিচাপা দেওয়ার কথা স্বীকার করেছে।

আজবেলা

আজবেলা

Next Post
টাঙ্গাইলে ১২ ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ।

টাঙ্গাইলে ১২ ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

টাঙ্গাইলে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের ইনডোর দাবা-লুডু প্রতিযোগিতার উদ্বোধন।

টাঙ্গাইলে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের ইনডোর দাবা-লুডু প্রতিযোগিতার উদ্বোধন।

4 weeks ago
বাগেরহাট মোল্লাহাটে বলাৎকারের পর হাত-পা ও মুখ বেঁধে শিশুকে হত্যা

বাগেরহাট মোল্লাহাটে বলাৎকারের পর হাত-পা ও মুখ বেঁধে শিশুকে হত্যা

2 years ago

Popular News

    Connect with us

    প্রকাশক ও সম্পাদক : মোঃ তুহিন হোসেন
    বার্তা সম্পাদক : বিপ্লব সাহা

    হেড অফিস: ৮২/১ রামপুরা ওয়াপদা রোড চৌধুরী টাওয়ার তৃতীয় তলা ঢাকা।
    করপোরেট অফিস : ভেরামারা,কুষ্টিয়া।
    খুলনা বিভাগীয় অফিস : ১০ ইসলাম পুরক্রস লেন দোলখোলা খুলনা ।

    রেজিস্ট্রেশন ডিএ ৩৩৪৮৯
    বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
    মোবাইল : 01301-314462
    Email : ajbelaonline@gmail.com
    ফোনঃ 01999-682425

    • About
    • Advertise
    • Careers
    • Contact

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    No Result
    View All Result
    • মুল পাতা
    • জাতীয়
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • কৃষি
    • খুন
    • চুরি
    • দুর্ঘটনা
    • ধর্ম
    • ধর্ষণ
    • মাদক
    • আরো
      • খেলাধুলা
      • আইন আদালত
      • আটক
      • অন্যান্য
        • সাহিত্য
      • অভিযোগ
      • আবহাওয়া
      • বিনোদন
      • নিউজ ডেস্ক
      • প্রাকৃতিক পরিবেশ
      • সারাদেশ
      • শিক্ষা
      • লাইফস্টাইল

    © ২০২৪ আজবেলা নির্মাতা প্রতিষ্ঠান মানোবিক আইটি.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Premium SEO Backlinks
    Premium SEO Backlinks