
জামালপুরের মাদারগঞ্জে ক্রয়কৃত জমি দখল করে বাড়ী নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে গত ৩০ বছর পূর্বে ওই এলাকার নুর মোহাম্মদ গংদের কাছ থেকে সোয়া ৩ শতাংশ জমি ক্রয় করে মোঃ হাতেম আলী লোকমান। জমি দাতা উক্ত জমি গ্রহিতাদের বুঝিয়ে দেয়। জোরপূর্বক জমিটি দখল করে বাড়ী নির্মাণের অভিযোগ উঠেছে চর দুধিয়া গাছা এলাকার খোকন, মফিজ,জলো। তাদের জমি অবৈধভাবে দখল করে বাড়ী নির্মাণ করার সময় হাতেম আলী লোকমান গং রা বাধা দেয়। এক পর্যায়ে লোকমান গংদের নামে শ্যামগঞ্জ-ফাঁড়ী থানায় অভিযোগ দেয় একজন প্রভাবশালী'র পরামর্শে। এ ঘটনায় সোনা মিয়া নামে একজন যুবককে আটক করে জামালপুর কোর্টে প্রেরণ করে থানা পুলিশ।
এ ব্যাপারে ভুক্তভোগী হাতেম আলী লোকমান বলেন গত ৩০ বছর পূর্বে জতিন ডাঃ এবং নুর মোহাম্মদ গংদের কাছ থেকে সোয়া ৩ শতক জমি ক্রয় করি তারা উক্ত জমি বুঝিয়েও দেয়। এর পর থেকে আমাদের ক্রয়কৃত জমিতে যাইতে দেয় না। উল্টো জোরপূর্বক দখল করে বাড়ী নির্মাণ করছে খোকন, মফিজ, জলো । মিথ্যা মামলা দিয়ে আমার ছেলে সোনা মিয়া কে ধরে নিয়ে যায় পুলিশে। প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।