
শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে মাদারগঞ্জে মঙ্গল শোভাযাত্রা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত মাদারগঞ্জ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রনজিতমোদক ও সাধারণ সম্পাদক সজল মোদক এর নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিন্যাফৈর গ্রামের মোদকপাড়া মন্দির থেকে শুরু হয় শ্যামগন্জ কালিবাডি বাজার চত্বর হয়ে আদারভিটা বাজার থেকে পুনরায়মোদক পাড়া মন্দিরে শেষ হয়।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মাদারগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। মঙ্গল শোভাযাত্রায়প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন, বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিলিটারি সভাপতি ৬ নং আদারভিটা ইউনিয়ন বিএনপি ও শ্যামগঞ্জ কালিবাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ গৌতম সেন |
এ সময় কমিটির নেতৃবৃন্দ সহ স্থানীয় হাজারো সনাতন ধর্মাবলম্বী ও ভক্তবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ভক্তরা কাঁসা-ঢাকসহ নানা বাদ্যযন্ত্রের সুর ও আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
আয়োজকরা জানান, হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সমাজে বিদ্যমান অন্যায় ও অধর্মকে দূর করে সত্য, সুন্দর ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা নিয়ে ধরাধামে আবির্ভাব ঘটেছিল ভগবান শ্রীকৃষ্ণের। অসাম্প্রদায়িক চেতনা ও শ্রীকৃষ্ণের সেই বার্তা সমাজে ছড়িয়ে দিতেই এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।