
জেলা বিএনপি’র সাবেক আইন বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) মো. শফিকুল ইসলাম রিপন এর উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে শহরের ১৭নং ওয়ার্ডে পিপি শফিকুল ইসলামের নিজস্ব অফিসে এ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নেয় জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, জেলা তাঁতীদলের সাবেক সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক একেএম আব্দুল্লাহ, যুবদলের নেতা তৌহিদ লিখন, উজ্জল হোসেন, রুবেল, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কায়সার রহমান লিমন, সদস্য সাজ্জাত হোসেন রিফাতসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা বটমূলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামের একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও স্বাধীনতার ঘোষক তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।