
জামালপুরের মাদারগঞ্জে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় ২২ পিস ইয়াবাসহ মো. মাতলুব ও দেলোয়ার হোসেন নামের দুই ব্যক্তিকে আটক করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। ৩০ আগস্ট রাত ৯:৩০ মিনিটের দিকে উপজেলার জটিয়ারপাড়া মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. মাতলুব(৩৬) মাদারগঞ্জ উপজেলার মহিষবাথান এলাকার সাইফুল্লাহর ছেলে।মাহমুদপুরের সবুর মিয়ার ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৩৫)
পুলিশ সূত্রে জানা যায়, ৩০ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদারগঞ্জ মডেল থানার একটি পুলিশ দল জটিয়ারপাড়া মোড় এলাকায় অবস্থান নেয়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় সন্দেহভাজন মাতলুব ও দেলোয়ারের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশিকালে তার কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদকের মতো অপরাধের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে । মাদকের নির্মূলে থানা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
এ ব্যাপারে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশীষ রায় জানান, আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।