
বিয়ের প্রলোভনে রুপসীকে ধর্ষণ: হত্যা করে পালিয়ে যায় প্রেমিক আল জিহাদ উরফে রাকিব (২১)। প্রেমিক রাকিব কে গতকাল সোমবার জামালপুরের ইসলামপুর উপজেলার হাড়গিলা এলাকা থেকে গ্রেফতার করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
জামালপুর জেলা পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন এর নির্দেশনায় মাদারগঞ্জ সার্কেল এএসপি মোস্তাফিজুর রহমান এবং ওসি স্নেহাশিষ রায়, এস আসিফসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালানোর পর অবশেষে হাড়গিলা আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করা হয় ।
নিহত রুপসী (১৫) চরপাকেরদহ ইউনিয়নের ঘোনাপাড়া এলাকার ছাইরউদ্দিনের মেয়ে।
প্রেমিক আল৷ জিহাদ উরফে রাকিব একই ইউনিয়নের কোয়ালিকান্দি এলাকার আল মাহমুদ আহমেদের ছেলে।
প্রেসব্রিফিং এ সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল বলেন ঘটনা তদন্তে আমরা জানতে পারি মূল আসামী আল জিহাদ উরফে রাকিব এর সাথে ২০২৪ সালে প্রেমের সম্পর্ক ছিল পরবর্তীতে আল জিহাদ যখন বিয়ে করে এবং একটি সন্তান আসে পরিবারে তখন থেকে রুপসী সাথে যোগাযোগ ছিল মোবাইলেও যোগাযোগ বিচ্ছিন্ন রাখে। রুপসীর বাবাও তার কাছ থেকে সিম নিয়ে নেয় যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। দীর্ঘদিন পরে সিম যখন নেয় তখন কথা হয় রাকিব এর সাথে রুপসীর হাতেও মেহেদী দিয়ে লেখা ছিল রাকিব। রাকিব ছদ্মনাম ছিল রুপসীকে এই নামে পরিচয় দিয়েছে সে। রাকিব একবার মোবাইলে জানিয়ে দেয় রুপসীকে আমার বউ ও একটা বাচ্চা আছে সুতরাং তোমার সাথে আমার সম্পর্ক রাখা সম্ভব না। বৃহস্পতিবার সকাল থেকেই রুপসী রাকিবকে বার বার কল দিতে থাকে এবং রিসিভ করার পর বলতে থাকে আমি তোমাকে ছাড়া বাঁচবো না' আমি তোমার সাথে সংসার করতে চাই এবং আমি তোমার সাথে পালিয়ে চলে আসবো। যেহেতু কোন ভাবেই বুঝাতে সক্ষম ছিল না সেহেতু পূর্ব পরিকল্পিতভাবেই জিহাদ তাকে ডেকে নিয়ে আসে এসে তাকে পাম্পে নিয়ে যায়। ঐখানে তাকে ধর্ষণ করে মেয়েটির উড়না গলায় পেঁচিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। মেয়েটা হুমকি দিয়েছিল রাকিবকে' আমাকে যদি না নিয়ে যাও আমি সম্পর্কের কথা প্রকাশ করে দিবো এবং তোমার বউ কে জানিয়ে দিবো। সে জন্য সে তাকে সুপরিকল্পিত ভাবে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তারপর লাশ রেখে পালিয়ে যায়। যা আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে রুপসী হত্যার আসামী আল জিহাদ উরফে রাকিব ।
উল্লখ্যে যে, গত ২৮ আগস্ট/২৬ সকালে সেচপাম্প ঘর থেকে রুপসী'র মরদেহ উদ্ধার করে পুলিশ। তার হাতে মেহেদী দিয়ে লেখা রাকিব নাম এরই সূত্র ধরে অভিযানে নামে পুলিশ। রোববার রাতে আসামী রাকিবকে ইসলামপুরের হাড়গিলা আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠিয়েছে মডেল থানা পুলিশ।