
মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে দেড় বছর বয়সী শিশু পুকুরে ডুবে মৃত্যু হয়েছে। রোববার বেলা ৩ টায় মাদারগঞ্জ উপজেলার ৪ নং বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী এলাকায় একটি পুকুরে ডুবে খুশি নামে দেড় বছর বয়সী কন্যা শিশু মারা যায়। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে সুখনগরী নিজবাড়ীর সামনে খেলতে খেলতে গড়ে পড়ে গিয়ে পুকুরে ডুবে মারা যায় শিশুটি। শিশুটির নাম খুশি সে ওই এলাকার আমজাদ হোসেন এর মেয়ে। তার বাবা মা বাড়ীর আঙ্গিনায় মেয়েকে খেলতে রেখে ঘরে যায়। পরে আঙ্গিনায় না পেয়ে খোঁজাখুজি’র এক পর্যায়ে পুকুরে খুশির নিথর দেহ ভেসে আছে দেখতে পায়। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাব্বির আহমেদ। বিষয়টি অবগত আছেন এবং পুলিশ গিয়েছিলেন বলে জানান মাদারগঞ্জ মডেল থানা ওসি স্নেহাশিষ রায়।




