
জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুৎপৃষ্টে কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদারগঞ্জ উপজেলার ৪ নং বালিজুড়ী ইউনিয়নের চর শুভগাছা এলাকায় এ ঘটনা ঘটে। বিদ্যুৎপৃষ্টে নিহত কৃষক আজহার আলী মন্ডল (৫৫) ওই এলাকার মৃত তফিল মন্ডলের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে সকালে ধান ক্ষেতে ফিতা দিয়ে পানি দিতে গিয়ে মোটর এর সুইচ দেয় তৎক্ষনাৎ বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে যায় । স্থানীয় লোকজন দ্রুত মাদারগঞ্জ সরকারি হাসপাতালে নিলে জামালপুরে রেফার্ড দেয়। জামালপুর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আজহার আলী মন্ডল কে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে নিহতের চাচাতো ভাই ভুট্টো মন্ডল বলেন মোটরসহ পুরোটাই কারেন্ট হয়ে ছিল যার কারণে কলের হাতলে হাত দেওয়ার সাথেই কারেন্ট সর্ট করে পড়ে যায়। হাসপাতালে নিলে জামালপুরে নিয়ে যেতে বলে সেখানে নিলে ডাঃ মৃত্যু ঘোষণা করে।
স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান মিষ্টার বলেন সকাল ৭ টার পরে মোটরচালিত সেচপাম্প চালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে থাকতে দেখে আমরা উপজেলা হাসপাতালে নিয়ে যাই জামালপুরে রেফার্ড করলে জামালপুর হাসপাতালের চিকিৎসক মৃত ঘোষণা করে। একটি মাত্র ছেলে তার সৌদি আরব থাকে বাবার মৃত্যুর সংবাদের পর হয়তো আফসোস করতেছে একনজর ও দেখতে পারতেছেনা এবং বিকালে জানাজায় অংশ নিতে পারছে না।