
আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:
পাবনার বেড়ায় পরিবেশ সুরক্ষা ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ আগস্ট ২০২৬ তারিখে বেড়া উপজেলা প্রশাসনের বাস্তবায়নে নাকালিয়া সাড়াশিয়া বণিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব রুনাল্ট চাকমার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে পাবনা-২ (৬৮) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ. কে. এম. সেলিম রেজা হাবিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বেশি করে ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে গাছের চারা বিতরণ করেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করে কর্মসূচির শুভ সূচনা করেন।
অনুষ্ঠানে বিভিন্ন অতিথি ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পরিবেশপ্রেমী ও শিক্ষার্থীরা অংশ নেন।



