
ভাঙ্গা ঘর বৃষ্টি এলেই পানি পড়ে একমাত্র মাথা গুজার ঠাই ওই ঘরেই মানবেতর জীবনযাপন অসুস্থ দম্পতির। রোববার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা মোসলেমাবাদ আইগেনি পাড়া পাকা রাস্তার সাথেই এ চিত্র। ৬৫ বছর বয়সী বৃদ্ধের নাম আজহার আলী করতেন দিন মজুরের কাজ। বয়স ও শরিরের ভারে কর্মহীন হয়ে পড়েছেন তিনি। এক সময়ের উপার্জনক্ষম ব্যক্তিটি এখন কর্মহীন হওয়ায় সংসার চালাতে হিমসিম খাচ্ছেন। একটি মাত্র ছেলে থাকলেও স্ত্রী,সন্তান নিয়ে অন্যত্র বসবাস করছেন। অসুস্থ বাবা-মায়ের তেমন কোন খোঁজ খবর রাখেন না। অনেকটাই অবহেলায় ও অসহায়ত্বের মধ্যেই কাটছে তাদের জীবন। আজহার আলী'র স্ত্রী এলেজা বেগম ৬ মাস যাবৎ প্যারালাইজড রোগে আক্রান্ত' অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না। সরকারি এবং সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন অসহায় এ পরিবার।
মাদারগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম খালেক বলেন আজহার আলী'র স্ত্রী প্যারালাইজড বা দুই পা যদি অবস হয়ে থাকে তাহলে প্রতিবন্ধী ভাতার আবেদন করতে পারে। বর্তমানে কিছু ঔষধপত্র আমরা সহযোগিতা করতে পারি। বর্তমানে ফান্ড নেই আর্থিক সহযোগিতার জন্য আবেদন করতে পারে।