
কুড়িগ্রামের রৌমারীতে সুনাম ধন্য কবি হারুন মিয়ার ৭ম কাব্যগ্রন্থ " শিক্ষা"মোড়ক উন্মোচন অনুষ্ঠিত। ১৬ আগষ্ট (রবিবার) ২০২৬ সকাল ১১টার দিকে রৌমারী উপজেলা পরিষদ চত্বর মুক্তমঞ্চ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত মোড়ক উন্মোচন বইমেলা অনুষ্ঠানে বিভিন্ন স্কুল - কলেজের শিক্ষার্থীদের মাঝে ৩০০ বই বিনামূল্যে বিতরণ করা হয়। শিক্ষার্থীরা বিনামূল্যে বই পেয়ে অনেক আনন্দীত। কবি হারুন মিয়ার কবিতা বই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রৌমারী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল কবির (লেবু)। আরও উপস্থিত ছিলেন, ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফজলুল করিম। কবির " শিক্ষা " কবিতা বইয়ের প্রকাশক:আকলিমা আক্তার রিমা বিদ্যালয় পরিক্রমা ৩৮ বাংলাবাজার, ঢাকা-১১০০। প্রকাশকাল: প্রথম প্রকাশ:আগষ্ট, ২০২৬। প্রচ্ছদ: শাহারুল ইসলাম বিষমপুরী,মূদ্রণ: তানভীর প্রিন্টিং প্রেস সূত্রপুর ঢাকা।
কবি হারুন মিয়ার " শিক্ষা " কবিতার বইয়ে ৭২ টি কবিতার মধ্যে প্রাধন্য পেয়েছে, শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথাটি সঠিক নয়। শিক্ষার সঙ্গে সৎ চরিত্রকে, যুক্ত করতে হয়। আরও কিছু কবিতা ফুটে উঠেছে যেমন, নেশা, তুমি সত্য, কবির অভাব ইত্যাদি।
আমরা উপলব্ধি করতে পারি।’ , কবির কবিতা বই পড়া এটা সময়ের চাহিদা পূরণ করছে তেমনি জ্ঞানের পরিধি বাড়ছে । অনুপ্রাণনের কার্যক্রম চলমান থাকুক। লেখক ও সমালোচকদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি হলে আমাদেরই লাভ। সাহিত্য-সংস্কৃতির ধারা বিকশিত হবে এসবের মাধ্যমে।’ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, কবি হাজং চন্দ্র 'দশরথ অধিকারী সিলেট হবিগঞ্জ।