
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় বরাবরের মতো এবারও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। প্রতিষ্ঠানটি থেকে এ বছর ২২ জন শিক্ষার্থী জিপিএ-৫ (A+) অর্জন করার গৌরব লাভ করেছে।
ফলাফল বিবরণীতে জানা যায়, এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট পাসের হার ৯০.৮২% শতাংশ।
প্রতিষ্ঠানটি থেকে ৯৮জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৮৯ জন। এই ধারাবাহিক চমৎকার ফলাফলে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের আমেজ ছড়িয়ে পড়েছে।
এক প্রতিক্রিয়ায় প্রধান শিক্ষক সাইফুল ইসলাম আশা প্রকাশ করে বলেন, "শিক্ষার্থীরা ভবিষ্যতেও শিক্ষার এই উচ্চমান ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে এবং দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
উল্লেখ্য এ বছর উপজেলা থেকে ২২৬৫জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ১৪০৪ জন। পাসের হার ৬১.৯৮%।