
আবেগঘন পরিবেশে শেষ কর্মদিবসে বিদায়ী সংবর্ধনায় সিক্ত জোনাব আলী।
জামালপুরের মাদারগঞ্জের এফকেটিএসএসকেএ দাখিল মাদ্রাসার অফিস সহকারী মোঃ জোনাব আলীকে অবঃ জনিত বিদায় জানানো হয়। মঙ্গলবার বিকাল ৩ টায় অফিস সহকারী কে আনুষ্ঠানিক ভাবে বিদায়ী সংবর্ধনা দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ। সভাপতিত্ব করেন এফকেটি মাদ্রাসা'র সুপার মাওলানা আঃ বারী। বক্তব্য রাখেন সহ সুপার জয়নাল আবেদিন, বিদায়ী অফিস সহকারী জোনাব আলী, অবঃ শিক্ষক কামাল পাশা, সহকারী শিক্ষক জাকারিয়া আলম, মাসুদুর রহমান' মজনু বিএসসি প্রমূখ। এ সময় এফকেটি মাদ্রাসা শিক্ষক/কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এরপূর্বে ক্রেস্ট ও উপহার প্রদান করা হয় ফুলের শুভেচ্ছায় বিদায় জানায় শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। পরে বিদায়ী জোনাব আলী সহ সকলের নেক হায়াত কামনায় দোয়া করা হয়।