
বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৫-২০২৬ অর্থবছরের কর্মমূল্যায়নে টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক নির্বাচিত হয়েছেন পোড়াবাড়ী শাখার ব্যবস্থাপক (এসপিও) মো. আতিকুজ্জামান তালুকদার।
বাংলাদেশ কৃষি ব্যাংকের উদ্যোগে গত ১ আগস্ট ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন হলে অনুষ্ঠিত ‘ব্যবস্থাপক সম্মেলন-২০২৬’-এ তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন, দক্ষ নেতৃত্ব, সুশাসন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
মো. আতিকুজ্জামান তালুকদার টাঙ্গাইল সদর উপজেলার কৃতী সন্তান। সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় তিনি মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করেন এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, “আমার ওপর যে আস্থা রেখে কর্মদক্ষতার মূল্যায়ন করা হয়েছে, সেই বিশ্বাস অটুট রাখতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, “এই অর্জন আমার সুযোগ্য মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক অ. ন. ম. বজলুল করীম স্যারের দিকনির্দেশনা এবং সহকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফল। তাঁদের সহযোগিতা ছাড়া এ সাফল্য সম্ভব হতো না।”
এ সময় তিনি পোড়াবাড়ী শাখার সকল গ্রাহকের প্রতি আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।