
কুড়িগ্রামের রৌমারীতে খঞ্জনমারা স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। খঞ্জনমারা একতা স্পোটিং ক্লাব এর আয়োজনে শনিবার বার বিকেল ৪টার দিকে এই ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচের সভাপতিত্ব করেন নজরুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা বিএনপি'র ১নং যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম মাস্টার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা যুবদল আহ্বায়ক সদস্য ওয়ালিদ বিন বকুল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক নুর আলম খান (হিরো), বন্দবেড় ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ জামাল, সাইদুর রহমান সোহেল, বকুল হোসেন ঠিকাদার, রৌমারী মডেল প্রেসক্লাব এর সভাপতি সাইফুল ইসলাম, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশ করে যে দুটি দল তিনতেলী সবুজ সেনা ফুটবল একাদশ বনাম বাইটকামারী ফুটবল একাদশ। এতে ১ গোলে জয়লাভ করেন তিনতেলী সবুজ সেনা ফুটবল একাদশ।